কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

 

রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

অদ্য ২৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ‘‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬’’ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ত্রিমোহনী মোড় নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(২) বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুদ্দীন । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম। এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৫ টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪০০০/- (চার হাজার) টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় করাসহ ০৮ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ