ঢাকা |
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
সিলেটের বন্দরবাজারে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান, তিনজন আটক, হোটেল সিলগালা সিলেট প্রতিনিধি :
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত তালহা রেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
মহানগর পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি কক্ষ থেকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। একই অভিযানে হোটেলের আরেকটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযান শেষে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ‘হোটেল তালহা আবাসিক’ সিলগালা করে দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরে অপরাধ, মাদক ও অনৈতিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।