ঢাকা |
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর হরষপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে দুইশো গজ ভিতরে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।