ঢাকা |
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী সেতুর পাশে সরকারি সড়কের ওপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলা সদর থেকে কাঁঠালবাড়ী চৌমোহনী বাজার হয়ে পাড়ুয়ার দিকে সংযোগকারী এলজিইডির সড়কটি প্রায় ৫০ বছরের পুরনো। একসময় ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত চলাচলের জন্য এ সড়ক ব্যবহৃত হতো। বর্তমানে উপজেলার অন্তত তিনটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। ফলে সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বর্তমানে ওই সড়কে কয়েক কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাঁঠালবাড়ী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুস সোবহান সড়কের জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস সোবহান বলেন, তিনি রাস্তার ওপর কোনো ঘর নির্মাণ করছেন না। পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট জায়গার কোনো দলিল-কাগজও তার কাছে নেই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বলেন, এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর দ্রুত সরেজমিনে পরিদর্শন করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।