ঢাকা |
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
নাহিম মিয়া, নিজস্ব প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহানের ছেলে আশিকুর রহমান ও বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই দুই বাংলাদেশী নাগরিক উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও বরমসিদ্ধিপুর সীমানার ১২৫৫ পীলারের ভিতরে ভারতের সীমানা থেকে সুপারি আনতে প্রবেশ করে। এ সময় আশিকুর রহমানকে ৩ রাউন্ড গুলি করে ভারতের খাসিয়া নাগরিক, যার ফলশ্রুতিতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আশিকুর। পরবর্তীতে তার আত্নীয় স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
অপরদিকে, ভারতের খাসিয়া নাগরিকদের ছুড়া গুলিতে মোঃ ইয়াকুব উদ্দিন (৩০) আহত অবস্থায় সীমান্ত এলাকা থেকে তাহার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।