সুনামগঞ্জ-০৪ আসনে ৮ দলীয় সমঝোতার আলোচনায় মুফতী শহীদুল ইসলাম পলাশী

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫

সুনামগঞ্জ-০৪ আসনে ৮ দলীয় সমঝোতার আলোচনায় মুফতী শহীদুল ইসলাম পলাশী

মুহাম্মদ রফিকুল ইসলাম হাদী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জননেতা মাওলানা মুফতী শহীদুল ইসলাম পলাশী বর্তমানে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনপ্রিয়তার কারণে তিনি ৮ দলীয় সমঝোতার আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন।

মনোনয়ন পাওয়ার পর থেকেই মুফতী শহীদুল ইসলাম পলাশী এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, অতীতে বিভিন্ন দুর্যোগে মানবসেবা, এবং তার সততা ও স্বচ্ছ ভাবমূর্তি—এসব কারণে স্থানীয় জনগণের কাছে দ্রুতই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ ইতোমধ্যে তাকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে।

এলাকাজুড়ে ইসলামী আন্দোলনের সংগঠিত প্রচারণা ও প্রার্থীর জনপ্রিয়তা ভোটারদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। ফলে এই আসনের রাজনৈতিক সমীকরণে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার সুনামগঞ্জ-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। গ্রামাঞ্চল, সীমান্তবর্তী এলাকা, তরুণ সমাজ এবং ধর্মপ্রাণ ভোটারদের মধ্যেও হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। তাই ৮ দলীয় সমঝোতার প্রার্থী হিসেবে মুফতী শহীদুল ইসলাম পলাশী মনোনীত হলে তার বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-০৪ আসনকে ঘিরে আরও রাজনৈতিক চমক দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি 153 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ