ঢাকা |
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা :
কুলাউড়া-শাহবাজপুর রেললাইন প্রকল্পের কাজের অজুহাতে বড়লেখা উপজেলার তিন গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র সড়কটি বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন চরগ্রাম, মোহনপুর ও চুয়ারকান্দি গ্রামের সাধারণ মানুষ। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গতকাল ২০ নভেম্বর (শুক্রবার) রেললাইন প্রকল্পের স্লিপার ও পাথর বসানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এসময় কোনো বিকল্প রাস্তা না রেখেই সম্পূর্ণ সড়কটি গুড়িয়ে ফেলে। অথচ কয়েকদিন আগেই এলাকাবাসীর মানববন্ধনের পর উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত বিকল্প রাস্তা তৈরির আশ্বাস দিয়েছিলেন।
স্থানীয়রা জানান, রেলের সাইট কন্ট্রাক্টর গ্রামবাসীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং অনুরোধ উপেক্ষা করে হঠাৎ করেই রাস্তা বন্ধ করে দেন। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুল–কলেজে যাওয়া, অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া—সবই হয়ে পড়েছে চরম সংকটপূর্ণ।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামীণ সড়কের বিকল্প পথ তৈরির আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
গ্রামবাসীর অভিযোগ—প্রশাসনের আশ্বাস অমান্য করে রেলওয়ে কর্তৃপক্ষ একতরফাভাবে রাস্তা বন্ধ করায় তিন গ্রামের মানুষ আজ মারাত্মক ভোগান্তিতে পড়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।