ঢাকা |
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাঁচটি ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল জানতে পারে, চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার করা হবে। পরে গত (২০ নভেম্বর) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রাকগুলো থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, বালু, পাথর ও ইটের টুকরার নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ভারতীয় চোরাচালানি পণ্য। পরে বিজিবি পাঁচটি ট্রাক ও পণ্য জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, জব্দ করা পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানি চক্র শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাবাসীকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।