ঢাকা |
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উত্তেজিত জনতার (মবের) হামলার শিকার হয়েছেন এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান জয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাধবপুর বাজার এলাকায় হঠাৎ কিছু শিক্ষার্থী সাংবাদিক জয়কে ঘিরে ফেলে। তারা অভিযোগ তোলে— তিনি বঙ্গবন্ধু পরিষদের নেতা এবং “১৩ তারিখে নাশকতার চেষ্টা”র সঙ্গে জড়িত। এসময় তারা জয়কে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক জয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
> “আজিজুর রহমান জয় বঙ্গবন্ধু পরিষদের নেতা। ১৩ তারিখ নাশকতার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।”
এ ঘটনায় মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সাংবাদিক জয়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
সাংবাদিক জয়ের স্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান ও এনসিপির মাধবপুর উপজেলা আহ্বায়ক আসমা আক্তার চৌধুরী বলেন,
> “আমার স্বামীকে অন্যায়ভাবে আটক ও গ্রেফতার করা হয়েছে। একটি মহল আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ কাজ করছে। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিলেন।”
তিনি আরও বলেন,
> “একটি কুচক্রী মহল সাংবাদিকতাকে ধ্বংস করার জন্য টাকা খেয়ে এসব কাজ করছে। কিছু বিপথগামী কিশোরকে ব্যবহার করা হচ্ছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি। প্রয়োজনে মানববন্ধনের কর্মসূচি দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।