ঢাকা |
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
স্টাফ রিপোর্টার :
সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নভেম্বর মাসের শুরুতেই মাত্র ৮ দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২ জনে। শুধু নভেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন।
শনিবার (৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা গেছে, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এর মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
চলতি বছরের হিসেবে জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—
সিলেট জেলায়: ৬৪ জন
সুনামগঞ্জে: ৫১ জন
মৌলভীবাজারে: ৪৯ জন
হবিগঞ্জে: ১৯৮ জন
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই রোগী মারা যান।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, আবহাওয়ার পরিবর্তন ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে অবহেলা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ। তারা দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।