সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন জাতীয়তাবাদী ঐক্য ফোরাম- ফ্রান্স

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন জাতীয়তাবাদী ঐক্য ফোরাম- ফ্রান্স

সিলেট-২ আসনে (ওসমানীনগর ও বিশ্বনাথ) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী জনাবা তাহসিনা রুশদির লুনা ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখা ফ্রান্স।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি সিলেট-২ আসনে তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা নিশ্চিত ঘোষণা করেন।
এ উপলক্ষে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখা ফ্রান্সের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এক বিবৃতিতে বলেন—
“আমরা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখা ফ্রান্সের প্রতিটি কর্মী লুনা ম্যাডামের পাশে আছি এবং এম ইলিয়াস আলী পরিবারের সঙ্গে ছিলাম, আছি ও থাকব ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
বিশ্বনাথ প্রতিনিধি

এই সংবাদটি 237 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ