ঢাকা |
প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি: এস. এ. সাব্বির আহমদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা তাহসিনা রুশদির লুনা।
সভায় লুনা বলেন, “সিলেট, ওসমানীনগর ও বিশ্বনাথ—এই এলাকা আমার স্বামী এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা। উনি নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৭ বছর আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থেকেছি। আপনারা উনার জন্য দোয়া করবেন, যেন সুস্থ অবস্থায় ফিরে আসেন। আমি যদি সংসদে যেতে পারি, আপনাদের এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দূর করব। কেউ যেন বিভ্রান্তি বা ফাঁদে পা না দেন। আসুন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।”
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন, এবং স্থানীয় নেতৃবৃন্দ তছির আলী, মনির মিয়া, আবদুল মছব্বির, আবদুল ওয়াদুদ, আজাদ, সাজ্জাদ মেম্বার ও ছেরাগ আলী।
গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মদরিচ আলী, আমির আলী, মুন্না মিয়া, ইসাক আলী, গোলাম হোসেন ও আওলাদ হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন
লাকী আহমেদ (সহ শিল্প বিষয় সম্পাদক, সিলেট জেলা)
আব্দুল লতিব, আকরাম আলী, সুমন, সুন্দর নূর আলী, খালেদ আজাদ, রহমত আলী, শাহীন, রেদওয়ান, লিমন, নুরুল, মাহিন, মাসুম আজাদ ও সেবুলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব ময়না মিয়া এবং সঞ্চালনা করেন বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপি।
রবিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ মতবিনিময় সভা মাগরিবের নামাজের সময় শেষ হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।