সিলেটে চা পাতার বিশাল চালানসহ এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

সিলেটে চা পাতার বিশাল চালানসহ এক ব্যক্তি গ্রেফতার

সিলেট ব্যুরো: সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মুনাফ ওরফে মুন্না (৩৬)। সে রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায় শনিবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট পরিচালনার সময় ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতাসহ একটি কাভার্ড ভ্যান আটক করে মোগলাবাজার থানা পুলিশ। আটককৃত ভারতীয় চা পাতার বাজার মূল্য ৭ লাখ ৯২ হাজার ৮শ’ টাকা। আর কাভার্ড ভ্যানের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ব্যাপারে মোগলাবাজার থানার মামলা (নং ১৪/১২৯ তাং ২৫/১০/২৫ইং) দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি সাইফুল ইসলাম।

এই সংবাদটি 210 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ