ডা. শাহানুর আলী মামুন ও ডা. মাহবুব আলী জহিরের মাতা আফতারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

ডা. শাহানুর আলী মামুন ও ডা. মাহবুব আলী জহিরের মাতা আফতারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট):
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের সিইও ডা. মোহাম্মদ শাহানুর আলী মামুন এবং ডা. মাহবুব আলী জহিরের মা আফতারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত ১৭ই অক্টোবর শুক্রবার, দুপুর ২ ঘটিকায় সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক প্রেক্ষাপট:
প্রয়াত আফতারা বেগম ছিলেন মরহুম শেখ মোহাম্মদ করিম বক্স-এর সহধর্মিণী।
তাঁর সন্তানদের মধ্যে রয়েছেন:
• বড় ছেলে শেখা ছলামত আলী
• মেজো ছেলে ডা. মোহাম্মদ শাহানুর আলী মামুন
• ছোট ছেলে ডা. মাহবুব আলী জহির
• একমাত্র কন্যা (যুক্তরাজ্যপ্রবাসী)
বিদেশে অবস্থানরত সন্তানদের আগমনের কারণে মরহুমার মরদেহ দু’দিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে হিমঘরে রাখা হয়। ১৯ অক্টোবর দেশে পৌঁছান ডা. শাহানুর আলী মামুন এবং কন্যার জামাতা ফখর উদ্দিন।
জানাজা ও দাফন:
২০ অক্টোবর রবিবার, বাদ জোহর নিজ বাড়ি বিশ্বনাথ উপজেলার ১ নম্বর ওয়ার্ড কামালপুর নিজ পারিবারিক প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা কামরুল ইসলাম সমীর (মিরেরচরী)। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান (নায়েবে মুহতামিম, কারিকোনী)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
বিশিষ্টজনদের উপস্থিতি:
জানাজায় অংশগ্রহণ করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসা সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন:
• বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহমিনা রুশদির লুনা শোক প্রকাশ করেন
•
•
• মাউন্ড এডোরা হাসপাতালের পরিচালক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী
• ডা. সাহেদ আহমদ
• মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যানেজার শফিউল ইসলাম ও সাইদুল ইসলাম
• জানাজার নামাজে অংশগ্রহণ করেন
•
• জনাব হারুন রশীদ ও আমিনুর রশীদ
মরহুমার নাতি মামুনুর রশীদ বলেন, “আমার দাদী ছিলেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ। সবার সঙ্গে সদাচরণ করতেন। আপনারা যাঁরা জানাজায় এসেছেন, সবাই আমার দাদীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন।”
শোক প্রকাশ:
মরহুমার মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা বিএনপিসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশ-বিদেশের বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন।

এই সংবাদটি 278 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ