ঢাকা |
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক, কামালপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ডা. মাহবুব আলী জহির-এর মা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮৫ বছর বয়সী এই মহিয়সী নারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটাপন্ন (Critical) বলে জানা গেছে।
ডা. মাহবুব আলী জহির জানান,
“আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সবাই দয়া করে আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”
ডা. জহির দীর্ঘ তিন দশক ধরে বিশ্বনাথের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। একজন সমাজসেবী ও মানবিক চিকিৎসক হিসেবে তিনি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন।
দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বিশ্বনাথবাসীর প্রতি তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: এস এ সাব্বির আহমদ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।