সিলেটের আলোকিত ব্যক্তিত্ব অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র স্মরণসভা আজ

প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

সিলেটের আলোকিত ব্যক্তিত্ব অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র স্মরণসভা  আজ

সিলেটের আলোকিত ব্যক্তিত্ব অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণ অনুষ্ঠানটি আজ ১০ অক্টোবর শুক্রবার নগরীর কীনব্রিজ সংলগ্ন ‘ সারদা হল’ এ বিকেল সাড়ে চারটায় শুরু হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র:আরিফুল হক চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, ।
প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদ, সিলেটের আহ্বায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন : হিমাংশু বিশ্বাস, রাণাকুমার সিনহা, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী, প্রদীপ কুমার দে, সুমনা আজিজ, জয়তী ঘোষ লোনা ও সুদীপ্তা পাল শাওলী। একক আবৃত্তি : সুকান্ত গুপ্ত।
এ উপলক্ষে তাঁকে নিয়ে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন অতিথিবৃন্দ।
সিলেটে প্রয়াত প্রশান্ত কুমার সাহার শিক্ষার্থী, সহকর্মী এবং গুণগ্রাহী ও আয়োজক পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দকে সপরিবারে আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদ সিলেটের আহ্বায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন ও সদস্য সচিব অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।

এই সংবাদটি 261 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ