সিলেটের ওসমানী নগরে ২ খুন

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২১

সিলেটের ওসমানী নগরে ২ খুন

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোয়ার গাও গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক বিজয় দেব নাথের বসত ঘর ভেঙে তার স্ত্রী স্কুল শিক্ষিকা তৃপ্তি রানী দে (৫৫) গলা কাটা ও কাজের ছেলে বর্তমান বাসিন্দা বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের লহরি গ্রামের গৌরাঙ্গ দেব নাথ( ২৮) ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ ।

শনিবার রাত ৯ টার দিকে ডাক্তার বিজয় প্রতিদিনের মতো তার স্ত্রী ও কাজের ছেলেকে বাড়ি রেখে দয়ামীর বাজারে চিকিৎসা কেন্দ্রে চলে যান।
তার ছেলে ও একজন চিকিৎসক তন্ময় দে বিপ্লব উপজেলার তাজপুরে একটি প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।
রাতে বাবা ও ছেলে বাড়ি ফিরে বসত ঘরের দরজা বন্ধ পেয়ে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পেয়ে পাশের বাড়ির লোকজনকে ডেকে আনেন।
পরবর্তীতে স্হানীয় চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন ও সদস্য ময়না মিয়া এসে পুলিশকে অবহিত করলে এস আই নাজমুল এর নেতৃত্বে ওসমানী নগর থানার পুলিশের একটি দল ঘরের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে দু’জনের মৃত দেহ উদ্ধার করেন।

এই সংবাদটি 611 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ