ঢাকা |
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
বিয়ানীবাজার থানা পুলিশের সাহসিকতায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেয়ছে বিয়ানীবাজার। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে থানা পুলিশ।
বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র- পুলিশের সোর্স মাধ্যমে এমন সংবাদে নড়েচড়ে পুলিশ প্রশাসন। সিলেটের পুলিশ সুপার থেকে সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ, পরামর্শ এবং পুলিশের বিশ্বস্থ সোর্স এর মাধ্যমে ডাকাত চক্রের গতিবিধি লক্ষ্য রাখা হয়। গত তিনদিন থেকে এ ডাকাতচক্রের সাথে ছায়ার মতো কয়েকজন পুলিশ সোর্স লেগে ছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারি মাইক্রো এর গতি রোধ করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিয়ানীবাজার থানা দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসে পুলিশ। এ সময় ডাকাতদের কাছে থাকা ব্যাগ থেকে দুইটি বন্দুক, একটি রিবলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ধৃত ডাকাতদের আটককালে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ থানা পুলিশের এসআই, এএসআইসহ একদল পুলিশ।
ডাকাত আটক ও অস্ত্রসহ ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাকাতদের আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারীত জানানো হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।