ঢাকা |
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০
নগরীতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আমীর হোসেন। পুলিশের ভাষ্যমতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহতের বয়স ২৫। সে সদর উপজেলার কান্দিগাঁও ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে। জানা যায় সে নগরীর তেলিহাওরে একটি লেদের ওয়ার্কশপে কাজ করতো।
অটোরিকশা চালক জানান , আমির হোসেন কাজিরবাজার থেকে অটোরিকশা ( সিএনজি) যোগে তেমুখী পয়েন্ট হয়ে আসার পথে সুবিদবাজার পয়েন্ট আসামাত্র কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপাতে থাকে। এরবেশী তিনি কিছু বলতে পারেননি।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। তবে, কি কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে-সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত সাড়ে ৮টার দিকে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে ২/৩ টি মোটরসাইকেল যুগে দুর্বৃত্তরা তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।