জাল দিয়ে পানি আটকে রাখায় রুপ লাবন্য হারিয়ে অস্তিস্থ সংকটে পড়েছে সুনাই নদী

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

জাল দিয়ে পানি আটকে  রাখায় রুপ লাবন্য হারিয়ে অস্তিস্থ সংকটে পড়েছে সুনাই নদী

অবৈধ দখলের শিকার সুনাই নদী । প্রাণহীন হয়ে পড়েছে নদীটি । নাব্যতা হারিয়ে এমন পর্যায়ে গেছে যে হেঁটে পার হওয়া যায়। মুলত পলি জমে এবং চর জেগেই এ অবস্থা। দখলদাররা বাঁশ পুতে আর জাল দিয়ে ঘিরে মাছ শিকারের জন্য আটকে ফেলেছে নদীর জল ।
স্থানীয় প্রশাসন, এসিল্যান্ড অফিস ও পানি উন্নয়ন বোর্ড কখনো দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়ায় নদী দখল আরো বেড়েই চলছে। ভারত থেকে চলে আসা সুনাই নদী বড়লেখা উপজেলার আতুয়া ও বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম হয়ে কানলী ব্রীজ , চান্দগ্রাম ব্রীজ তথা ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী পর্যন্ত যুক্ত হওয়া উক্ত নদীর অসংখ্য স্থানে মাছ শিকারের উদ্দেশ্যে কতিপয় চক্র জাল দিয়ে পানি আটকে রেখেছে।
ফলে তাদের করাল গ্রাসে রুপ লাবন্য হারিয়ে অস্তিস্থ সংকটে পড়েছে এ নদীটি। যৌবন হারিয়ে সুনাই নদী এখন নি:স্ব।
এ বড়লেখা ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার’র কাছে জানতে চাইলে তাঁর এলাকায় নাব্যতা প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। পানি উন্নয়ন বোর্ড, সিলেট’র নির্বাহী প্রকৌশলী’র মুঠো ফোনে (০১৩১৮২৩৫৭৮৯) যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ হয়নি।
বিয়ানীবাজার- গোলাপগঞ্জ এলাকার উপ সহকারী প্রেকোৗশলী’র (০১৭১৮৬৬১৫৩৪) নাম্বারে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান।
দেওছড়া পাবস লি: এর সভাপতি এমরানুল হক বাবু জানান, নদীটি আমাদের পাশর্^বর্তী এলাকার, এটার উন্নয়ন প্রয়োজন। জাল দিয়ে মাছ শিকার করার জন্য বাঁধ নির্মাণের ফলে বিভিন্ন স্থান শুকিয়ে গেছে। নব্যতা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে নদীর সৌন্দর্য । তিনি নদীটি খনন ও সুরক্ষার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
চলবে ..

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ