বিসিএসে এবার ৪০ বছরের রেকর্ড আবেদন

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৭

বিসিএসে এবার ৪০ বছরের রেকর্ড আবেদন

৩৮তম বিসিএসে রেকর্ডসংখ্যক সোয়া ৩ লাখ প্রার্থী আবেদন করেছেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ৪০ বছরের ইতিহাসে কোনো বিসিএসে এর আগে এত প্রার্থী আবেদন করেননি।
৩৫তম বিসিএসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৪৪ হাজার প্রার্থী আবেদন করেন।

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক  বলেন, Èবিসিএস পরীক্ষার প্রতি মেধাবীদের আকর্ষণ সবসময়ই ছিল।

সম্প্রতি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ। এখন উত্তীর্ণ হলে ক্যাডার পদে না হলেও প্রথম-দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া যায়। আমার মতে, এ কারণেই এবার এত প্রার্থী আবেদন করেছে।’

এই সংবাদটি 757 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ