কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

বার কুমিল্লা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৯.৩%। মোট জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৫০ জন।

এবার পাসের হার ও জিপিএ-৫ আশংকাজনকভাবে কমেছে। গত বছরের ফলাফলের চেয়ে এবার ২৫ শতাংশ কম শিক্ষার্থী পাস করেছে।
গতবছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৮৪। জিপিএ-৫ পেয়েছিল ছয় হাজার ৯৫৪ জন।

কুমিল্লা বোর্ডে সার্বিক ফলাফলের বির্পজয় হলেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে।  এবার বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৪.১৬। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে।

মানবিকে পাসের হার ৪১.১৪, হিসাব শিক্ষা বিভাগে ৫৬.৫৬।

এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৮২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী । এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১১১ জন শিক্ষার্থী।

মোট ফলাফলে ছেলেদের পাসের হার ৫৯.৫১। মেয়েদের পাসের হার ৫৮.৬৩।

জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে এবার ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের মধ্যে দুই হাজার ২৯৭জন এবং মেয়েদের মধ্যে  দুই হাজার ১৫৩ জন জিপিএ ৫ পেয়েছে।

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকলেও মানবিক ও হিসাব শিক্ষায় মেয়ে শিক্ষার্থীরা ভালো করেছে। ফলাফলে বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৩৪, মেয়েরা পাস করেছে ৮৩ দশমিক ৯৫।

মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৭০ ও মেয়েদের ৪২ দশমিক ৪৫। হিসাব শিক্ষা বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ২১, মেয়েদের পাসের হার  ৬২ দশমিক ১৮।

এ বোর্ডে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি আর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুইটি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, কুমিল্লা বোর্ডে এবারের সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজী ও গণিত বিষয়ে। এবার গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন ও ইংরেজীর দুটি বিষয়ে মোট ফেলের সংখ্যা ৩১ হাজার ৫৫২জন।

তিনি জানান, পরীক্ষা নকলমুক্ত এবং খাতা মূল্যায়নে কোনো প্রকার শৈথিল্যতা প্রদর্শন না করায় ফলাফল যেমনই হোক শিক্ষার গুনগত মান বেড়ছে।

এই সংবাদটি 696 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ