অভাব দূর হয় যে আমল করলে

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

অভাব দূর হয় যে আমল করলে

এম এ সাইদ (তন্ময়) :
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম (ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-শাকুরু’।
(ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-শাকুরু’-এর অর্থ হলো- কৃতজ্ঞতা প্রকাশকারী, অল্প আমলে অধিক প্রতিদান দানকারী, যিনি নেক আমল বর্ধিত করেন এবং পাপকে মিটিয়ে দেন।’
আল্লাহর গুণবাচক নাম ( ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-গাফুরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-গাফুরু’
অর্থ : কৃতজ্ঞতা প্রকাশকারী, অল্প আমলে অধিক প্রতিদান দানকারী, যিনি নেক আমল বর্ধিত করেন এবং পাপকে মিটিয়ে দেন’
আল্লাহর ‍গুণবাচক নাম ( ﺍَﻟْﻐَﻔُﻮْﺭُ)-এর আমল-
ফজিলত
>> যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা অস্বচ্ছল হয়, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ( ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-শাকুরু’৪১ বার পাঠ করে পানিতে দম করে (ফু দিয়ে) সে পানি পান করে। ওই ব্যক্তি অবশ্যই স্বচ্ছলতা লাভ করবে।
>> যে ব্যক্তির চোখের আলো (দৃষ্টি শক্তি) কমে যায় ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম ( ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-শাকুরু’ ৪১ বার পাঠ করে পানিতে দম করে বা ফু দিয়ে সে পানি চোখে মেখে দেয়; তবে অবশ্যই সে চোখের রোগ থেকে মুক্তি লাভ করবে।
>> যে ব্যক্তির অন্তরের আলো কমে যায় ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম ( ﺍَﻟﺸَّﻜُﻮْﺭُ ) ‘আল-শাকুরু’ ৪১ বার পাঠ করে পানিতে দম করে বা ফু দিয়ে সে পানি পান করে; তবে অবশ্যই সে ব্যক্তি গোমরাহি থেকে মুক্তি লাভ করবে।
পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও আমলি রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে স্বচ্ছলতা দান করুন। আমিন।।

এই সংবাদটি 847 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ