ঢাকা |
প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
বর্তমান সরকার সুপরিকল্পনা নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। স্বাধীনতা অর্জনের পর আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ২০১৮ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। শিল্পমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলকে এগিয়ে নিতে আমরা এরই মধ্যে ইকোনমিক জোন স্থাপন করেছি।
(৩০ ডিসেম্বর) শুক্রবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কামাল হোসেনের সভাপতিত্বে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইকোনমিক জোনের চেয়ারম্যান প্রবণ চৌধুরী, ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী শ্রী কান্তজাম কবিন্দাস, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সৈয়দা সায়রা মহসিন, শফিউল ইসলাম মহি উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, নিজাম উদ্দিন, তোছাদ্দেক হোসেন খান টিটু প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।