ঢাকা |
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের পালিত হলো ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে মোবারক র্যালি বের করেছে মৌলভীবাজারের বিভিন্ন সংগঠন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ধ্বনিতে মুখরিত হয় পুরো শহর এলাকা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মৌলভীবাজার শাহ মোস্তফা দরগাহ শরীফ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে র্যালীটি পুনরায় দরগাহ শরীপে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে আসন্ন পবিত্র জশনে জুলেছে ঈদে মিলান্নবী (সা:) স্বাগত জানিয়ে বিভিন্ন কলেমা ও বানি খচিত ব্যানার ফেস্টুন ছিল। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশ নেন। এছাড়া আহলে সুনাœত ওয়াল জামাআত, দাওয়াহ ইসলাম সহ অন্যান্ন সংগঠন। মুসলিম জাহানের ন্যায় সারা দেশের মত মৌলভীবাজারে এই দিনটি উপলক্ষে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।