ঢাকা |
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ডেন্টাল পরিষদের সিলেট বিভাগীয় শাখা গঠন করা হয়েছে। সম্প্রতি সিলেটস্থ হলিসাইড চাইনিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সিলেট বিভাগীয় কমিটি শাখা গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এ রব, বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সভা শেষে নব গঠিত বিভাগীয় কমিটি সিলেট শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে হবিগঞ্জের বাবু দিলীপ কুমার চন্দ, বালাগঞ্জের রফিকুল ইসলাম, সিলেটের বাবু মিখন পাল। কুলাউড়ার বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল বাংলাদেশ ডেন্টাল পরিষদের নবগঠিত বিভাগীয় কমিটির সিলেট শাখার সহ সভাপতি নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ সভাপতি (সিলেট) দেলোয়ার হোসেন, অন্যান্য সহ সভাপতিবৃন্দ (সুনামগঞ্জ) সেলিম আল মামুন, (শ্রীমঙ্গল) আবুল হোসেন লিটন, সহ সাধারণ সম্পাদক (শ্রীমঙ্গল) আবু জামান চৌধুরী, সহ সাংগঠনিক ও অর্থ সম্পাদক (গোলাপগঞ্জ) তাজুল ইসলাম খন্দকার, মহিলা সম্পাদিক (হবিগঞ্জ) হ্যাপী রাণী মোদক, সদস্য (মৌলভীবাজার) মোঃ আসাদুজ্জামান আসাদ, সদস্য (কানাইঘাট) এমরান আলী, সদস্য (বানিয়াচং) গুনেন্দ্র চন্দ্র চন্দ, সদস্য (গোয়াইনঘাট) সামসুর রহমান সাগর, সদস্য (হবিগঞ্জ) শুভেন্দ্র শিকদার শুভ, ছাত্র প্রতিনিধি (সিলেট) মোঃ মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি (সিলেট) সজীব মুন্সী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।