ঢাকা |
প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরবর্তীতে ট্রাক দুটির পাথরের নিচে লুকানো অবস্থায় ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান থেকে ফুচকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালানকারীরা এখন আরও কৌশলী হয়ে উঠেছে। তারা ট্রাকে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। বিজিবিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব অপরাধ প্রতিরোধে কাজ করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।