ঢাকা |
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম মো. শাহআলম (৪৩)। তিনি জগদীশপুর ইউনিয়নের সদর গ্রামের বাসিন্দা।
মাধবপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা এবং ৬৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আটক শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।