ঢাকা |
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক পরিচালিত কেন্দ্রে বিবিয়ানা-১ ইউনিটের জন্য বরাদ্দকৃত খালি জায়গায় হঠাৎ আগুন লেগে যায়। সূত্র জানায়, ওই খালি স্থানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, শুকনো ঘাস ও অন্যান্য মালামাল রাখা ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনা জানতে পেরে কেন্দ্রের ফায়ার সার্ভিস দল এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হাবিব মিয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ফলে কোনো মানুষহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে হয়েছে।
পিডিবি সূত্র আরও জানায়, নিয়মিত তত্ত্বাবধান ও দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কেন্দ্রটি অক্ষত থাকায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।