সিলেট–৩ আসনে মূল লড়াইয়ে আছেন বিএনপি প্রার্থী এম এ মালিক ও খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

সিলেট–৩ আসনে মূল লড়াইয়ে আছেন বিএনপি প্রার্থী এম এ মালিক ও খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু

ফয়জুল হক শিমুল, সিলেট প্রতিনিধি:
ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে গঠিত সিলেট–৩ সংসদীয় আসনে এবার নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। এই আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক এগিয়ে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু।
প্রধান প্রতিদ্বন্দ্বিতা: বিএনপি প্রার্থী এম এ মালিকের অবস্থান তুলনামূলক ভালো তবে মুসলেহ উদ্দিন রাজু তার বাবা প্রখ্যাত ইসলামি পণ্ডিত মাওলানা নুরুদ্দিন গহরপুরীর পরিচয়ের কারণে বাড়তি সুবিধা পাচ্ছেন।
রিকশা প্রতীকে জোটের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির ভেতরের সমর্থন: এই আসনে আগে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন—
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ সালাম মনোনয়ন না পেলেও তারা দুজনই এখন মাঠে নেমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো: এ আসনে বিএনপির জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ছিলেন— জামায়াতের প্রার্থী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ তবে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন।
ভোটারদের মতে, লোকমান আহমদ প্রার্থী থাকলে নির্বাচন হতো হাড্ডাহাড্ডি, কারণ তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন। তার সরে দাঁড়ানোর পর মূল লড়াইটি এখন বিএনপি প্রার্থী এম এ মালিক ও রিকশা প্রতীকের মুসলেহ উদ্দিন রাজুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই আসনে আরও যে প্রার্থীরা রয়েছেন—আনওয়ারুল হক – ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), আতিকুর রহমান – জাতীয় পার্টি (লাঙ্গল), মোস্তাকিম রাজা – স্বতন্ত্র (ফুটবল), মাইনুল বাকর – স্বতন্ত্র (কম্পিউটার)

ভোটার ও কেন্দ্রের তথ্য:
মোট ভোটার: ৪,০৯,৮৯০ জন,পুরুষ ভোটার: ২,০৬,৬৮৪ জন, মহিলা ভোটার: ২,০৩,২০৪ জন, হিজড়া ভোটার: ২ জন। মোট ভোটকেন্দ্র: ১৫১টি

এই সংবাদটি 172 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ