সিলেট–১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিলেট–১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস

সিলেট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–১ আসনে প্রার্থীদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে ইতোমধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন— ট্রাক প্রতীক নিয়ে আকমল হোসেন, মই প্রতীক নিয়ে প্রণব জ্যোতি পাল, ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা হাবিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান, কাস্তে প্রতীক নিয়ে আনোয়ার হোসেন,
আপেল প্রতীক নিয়ে শামীম মিয়া এবং কাচি প্রতীক নিয়ে সঞ্জয় কান্ত দাস।
নির্বাচনী প্রচারণায় প্রতিটি প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে মাঠপর্যায়ে আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে বিএনপির ধানের শীষ প্রতীক ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নাম। ভোটারদের বড় একটি অংশ এই দুই প্রার্থীর দিকেই ঝুঁকছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন—এই বিষয়গুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এসব ইস্যু সামনে রেখে দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীই জোর প্রচারণা চালাচ্ছেন।
সব মিলিয়ে সিলেট–১ আসনের ভোটের ফলাফল নিয়ে বাড়ছে কৌতূহল। শেষ পর্যন্ত কার ভাগ্যে সংসদ সদস্যের আসন যায়, সে অপেক্ষায় এখন পুরো এলাকা।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ ৬৬৩৩০ জন, মোট পুরুষ ভোটার সংখ্যা ৩৪২৬৩৭ জন, মোট মহিলা ভোটার সংখ্যা ৩২৩৬৮০ জন, মোট হিজরা ভোটার সংখ্যা ১৩ জন, মোট ভোট কেন্দ্র ২১৪ টি ।

এই সংবাদটি 256 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ