ঢাকা |
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ভূমিকম্প ঝুঁকি ও আমাদের প্রস্তুতিতে বাংলাদেল পরিবেশ আন্দোলন (বাপা) এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানাস্থ অভিজাত হোটেলে বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাশমির রেজার সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর। স্বাগত বক্তব্য প্রদান করেন বাপা সিলেটের সহ-সভাপতি আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী, কবি লেখক, নাগরিক সমাজের প্রতিনিধি ও পরিবেশকর্মীসহ শতাধিক মানুষ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।
সবিশেষ, ভূমিকম্প একটি সম্ভাব্য দুর্যোগ হলেও সচেতনতা, পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।