ঢাকা |
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
স্টাফ রিপোর্ট :
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনঃ
ওমর ফারুক (২৪) — ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। ঠিকানা: সুবিদবাজার হাজীপাড়া, সিলেট।
অভিযোগ: নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে সরকার বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ।
মামলা নং: ১৭/০৭/১১/২৫ (কোতোয়ালী মডেল থানা)
জয়নাল আহমেদ (৫২) — ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ঠিকানা: গোটাটিকর, মোগলাবাজার, সিলেট।
অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সন্দেহভাজন।
মামলা নং: ০৫/০২/১০/২০২৪
আবু সুফিয়ান (৪০) — মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিকানা: বাদামবাগিচা, এয়ারপোর্ট থানা এলাকা। অভিযোগ: বিস্ফোরক মামলার আসামি (এজাহারনামীয় ৩৮নং)।
গ্রেপ্তার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বিদেশে পালানোর সময়। মামলা নং: ৮/০৫/-৯/২৪
আব্দুর রশিদ (৩৯) — ৮নং ওয়ার্ড যুবলীগ সদস্য। ঠিকানা: পনিটুলা, সিলেট (মূল বাড়ি: পেউয়া, জকিগঞ্জ)। অভিযোগ: বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার সন্দেহভাজন। মামলা নং: ৭/৪৪/২১/১০/২৫ (জালালাবাদ থানা)
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।