সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই

স্টাফ রিপোর্ট :

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই।
বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মন্ডলকাপন পটিজুড়ি গ্রামে। তিনি দিব্যজিত দাসের ছেলে। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

দ্বীপ মালয়েশিয়ায় একাই বাস করতেন। সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে তিনি দ্রুতই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
ফেসবুক ও ইউটিউবে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।

তার অকাল মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন, কনটেন্ট নির্মাতা সমাজ ও অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি 290 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ