কুড়িগ্রামে প্রতিবন্ধী ছেলেকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

কুড়িগ্রামে প্রতিবন্ধী ছেলেকে নির্যাতনের অভিযোগ

রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর থেকে:
কুড়িগ্রাম সদর শহরের ভোকেশনাল রোড, টেক্সটাইল মোড় রেল গেইট সংলগ্ন এলাকায় এক প্রতিবন্ধী ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবন্ধী ছেলেটির বাবা সাইফুল ইসলাম (অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার) বিষয়টি জানতে পেরে কুড়িগ্রাম সদর থানায় গেলে, থানার সাব-ইন্সপেক্টর আজমল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করে।ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং কান থেকে রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই সংবাদটি 128 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ