রাস্তার পাশে উদ্ধার নবজাতকের নাম ‘ফাতেমা’, ঠাঁই পেল ছোটমণি নিবাসে

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

রাস্তার পাশে উদ্ধার নবজাতকের নাম ‘ফাতেমা’, ঠাঁই পেল ছোটমণি নিবাসে

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে স্থানীয় সিএনজি চালক মুক্তার মিয়া শিশুর কান্না শুনে তাকে দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোমবার সকালে প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শিশুটিকে আদর-স্নেহে কোলে নেন এবং তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটিকে নিরাপদ ভবিষ্যতের জন্য সিলেটের বাগবাড়ীর সরকারি ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 120 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ