ঢাকা |
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
দুবাগবাজারে আলোচনা সভা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত
শেওলা সুতারকান্দি “টিভি”র চার বছর পূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে দুবাগবাজার চৌমুহনীতে আলোচনা সভা ও নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১৭ নভেম্বর শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল কাদির। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিভির সংবাদ উপস্থাপক হাফিজ ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বিয়ানীবাজার উপজেলার সভাপতি, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিক্ষাবিদ ও গবেষক আতাউর রহমান।
তিনি বলেন,
> “শেওলা সুতারকান্দি ‘টিভি’ চার বছরে অঙ্গীকারবদ্ধভাবে গণমাধ্যমের দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছে। সংবাদ প্রচারের পাশাপাশি স্থানীয় মানুষের সংস্কৃতি, কৃষ্টি ও সম্ভাবনা তুলে ধরে সামাজিক দায়িত্বও পালন করছে।”
তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথিগণের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা ওহিদুজ্জামান চৌধুরী (উপাধ্যক্ষ, চান্দ্রগ্রাম আনোয়ারুল উলূম ফাযিল মাদ্রাসা)
জুবের আহমদ (সহ-সভাপতি, জাতীয় গণমাধ্যম কমিশন, গোলাপগঞ্জ)
বদরুল ইসলাম
মো. জিয়া উদ্দিন
ইতালি প্রবাসী মাওলানা নাছির উদ্দিন
মাওলানা কমর উদ্দিন (সভাপতি, তাফসীরুল কোরআন পরিষদ, দুবাগ)
সমাজসেবক শিব্বির আহমদ সুলেমান
মাওলানা হাবিবুর রহমান (ইমাম ও খতিব, দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদ)
কবি আজিজ ইবনে গণি (স্বত্বাধিকারী— ‘জুঁই প্রকাশ’)
প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ
সাংবাদিক এম এ ওমর (সভাপতি, জার্নালিস্ট এসোসিয়েশন বিয়ানীবাজার)
আজিজুর রহমান জয়নাল (সাংগঠনিক সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি)
এম এ রশিদ (সভাপতি, জেলা কমিটি)
এছাড়াও বক্তব্য রাখেন—
আবুল হাসান আল মামুন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া— পূর্ব সিলেট জেলা),
আব্দুল গফফার তাহের (সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা শাখা ও টিভির সহযোগী পরিচালক),
প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদ,
ব্যবসায়ী ও চিকিৎসক খালেদ আহমদ,
এবং ব্যবসায়ী তারেক আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
অনুষ্ঠানের অন্যান্য অংশ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম। এরপর জায়ান শিল্পী গোষ্ঠী গজল পরিবেশন করে অতিথিদের মন জয় করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদের লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন হাফিজ ইকবাল হোসেন।
অতিথিবৃন্দ শেওলা সুতারকান্দি “টিভি”র সার্বিক উন্নতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে নাশিদ ও গজল সন্ধার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।