ঢাকা |
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৭
আমরা গভীর বিষ্ময়ের সাথে বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে, ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় (সিলেট ব্যুরো কর্তৃক) জাতির গৌরব, সিলেটের অহংকার বাংলাদেশের সফল শিক্ষা মন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এর চরিত্র হনন করে ধারাবাহিক ভাবে মানহানিকর সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। অসত্য, কুরুচিপূর্ণ ও মানহানিকর উদ্দেশ্য প্রনোদিত এসব
প্রতিবেদন প্রকাশের জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা উদ্বেগের সাথে এসব অন্যায় ও বেআইনি মানহানিকর সংবাদ প্রকাশের ধৃষ্টতা প্রদর্শনের জন্য পত্রিকা কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একে- ওকে যুক্ত করে বা জড়াজড়ি দেখিয়ে অসত্য গালগল্প তুলে ধরে সংবাদ প্রতিবেদন বর্ণনাত্মকভাবে পরিবেশন করা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী। তাই মাননীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর জাতীয় ও আন্তর্জাতিক সফলতা ও ক্লীন ইমেইজকে নস্যাৎ করার জন্য মহল বিষেশের ইন্দনে পত্রিকা কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলক ভাবে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে এ সকল নোংরা কার্যকলাপ বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
আমরা সকলেই জানি জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি. দীর্ঘ কাল যাবৎ বাংলাদেশের জাতীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম অগ্রনী ও সফল নায়ক। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম সহযোগী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন প্রিয় পাত্র জননেতা নাহিদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছে জাতীয় শিক্ষানীতি ২০১০। যা দেশে ও আন্তর্জাতিক ভাবে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে। তিনি ইউনেস্কো ও বিশ্ব শিক্ষা সংস্থার অনেক প্রশংসা ও স্বীকৃতি গৌরব বহন করে বাংলাদেশকে সম্মানিত করে চলেছেন। নুরুল ইসলাম নাহিদ তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এর জনগনের নয়নমনি। কোন কৃত্রিম কলংক আরোপের চেষ্টা করে তা কখনো মলিন করা যাবে না। তিনি দেশ কাল পেরিয়ে গণমানুষের জীবনের ধ্র“বতারা ও গৌরবের প্রতীক। তাঁর নির্বাচনী এলাকা (সিলেট-৬) বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার গণমানুষের নয়নমনি নাহিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশে মানহানিকর ও অসত্য তথ্য প্রকাশ করে সিলেট-৬ আসনের জনগনের ম্যান্ডেট বা জনরায় কে অসম্মান করার ধৃষ্টতা প্রদর্শন করে চলেছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরণের হলুদ সাংবাদিকতা বন্ধ করার জন্য পত্রিকা কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি
(মো: আতাউর রহমান খান)
উপজেলা চেয়ারম্যান, বিয়ানীবাজার, সিলেট।
(মো: আব্দুস শুকুর)
মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।