ঢাকা |
প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যদিয়ে মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে ৮ডিসেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামীলীগ, জাসদ, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ সাবেক প্রশাসক মোঃ আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এছাড়াও বিকেলে স্থানীয় স্মৃতিসৌধে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা মরনপণ লড়াই করে পাক বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্র“মুক্ত করা হয়েছিল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।