মৌলভীবাজারে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

মৌলভীবাজারে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার শহরের কোদালিছড়া খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর বধুবার বিকেলে উওর কলিমাবাদ ও পূর্ব সুলতানপুর এলাকার কোদালিছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উওর কলিমাবাদ ও পূর্ব সুলতানপুর এলাকার কোদালিছড়া খালে ময়লা আবজনার স্তুপের উপড় নবজাতককের লাশ পরে থাকতে দেখে স্থানীয়া পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অকিল উদ্দিন জানান ময়না তদন্তের পর লাশটি পৌরসভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ