মৌলভীবাজারের দুইটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, মে ১, ২০১৮

মৌলভীবাজারের দুইটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

মৌলভীবাজার প্রতিনিধি:
সারাদেশে ২৫টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তন্মধ্যে রয়েছে মৌলভীবাজার-২ ও ৪ আসন।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এখন মৌলভীবাজার ২ আসনের সীমানা হবে কুলাউড়া উপজেলা এবং মৌলভীবাজার-৪ আসনের সীমানা হবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা।

এই সংবাদটি 757 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ