ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীতে নির্মাণাধীন চার সেতু পরিদর্শন ও দ্রুত সম্পন্নের নির্দেশ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীতে নির্মাণাধীন চার সেতু পরিদর্শন ও দ্রুত সম্পন্নের নির্দেশ

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় নির্মাণাধীন চারটি গুরুত্বপূর্ণ সেতুর কাজ ও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (১০ মার্চ) তারা এসব প্রকল্প পরিদর্শন করেন।

প্রথমে ভূরুঙ্গামারী–সোনাহাট স্থলবন্দর–ভিতরবন্দ–নাগেশ্বরী মহাসড়কের দুধকুমর নদীর ওপর নির্মাণাধীন “সোনাহাট সেতু নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প পরিদর্শন করা হয়। এ প্রকল্পের আওতায় দুধকুমর নদীর ওপর সোনাহাট সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তীতে “জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন (রংপুর জোন)” শীর্ষক প্রকল্প পরিদর্শন করা হয়। এ প্রকল্পের আওতায় তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেগুলো হলো—বলদিয়া সেতু, কুমেদপুর-১ সেতু এবং কুমেদপুর-২ সেতু।

এই সংবাদটি 221 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ