ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নির্মাণাধীন সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পুরোনো সোনাহাট বেইলি (রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদীর ওপর ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে প্রকল্

এই সংবাদটি 102 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ