বড়লেখায় পৌরসভায় রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

বড়লেখায় পৌরসভায় রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ছাদেক আহমদ বড়লেখা থেকেঃ মৌলভীবাজার জেলার বড়‌লেখা উপজেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আ‌নোয়ার উ‌দ্দিন, কৃ‌ষি বিষয়ক সম্পাদক নিয়াজ উ‌দ্দিন ও পৌর আওয়ামীলী‌গের সাধারন সম্পাদব আব্দুল আহাদ এর আশু রোগ মু‌ক্তি কামনায় এক দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপ‌জেলা আওয়ামীলী‌গের অর্থ সম্পাদক ছয়দুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মালিক জুনু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন,‌জেলা যুবলী‌গের সদস্য ছা‌লেহ্ আহমদ জু‌য়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ‌সদর ইউ‌নিয়ন যুবলীগ সভাপ‌তি জালাল আহমদ, জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি সুমন আহমদ, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইমরান হো‌সেন ও সাধারন সম্পাদক জু‌নেদ আহমদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ম‌নোয়ার হো‌সেন হোসেন।

উল্লেখ্য উপ‌জেলা আওয়ামীলী‌গের এ তিন জন নেতা অসুস্থ হ‌লে উপ‌জেলা আওয়ামী‌গের সাধারন সম্পাদক আ‌নোয়ার উ‌দ্দিন‌কে নর্থ ইস্ট মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে ও উপ‌জেলা আওয়ামীলী‌গের কৃ‌ষি বিষয়ক সম্পাদক নিয়াজ উ‌দ্দিনকে আল হারামাইন হাসপাতা‌লে এবং পৌর আওয়ামীলীগের সভাপ‌তি আব্দুল আহাদ‌কে উসমানী ম‌েডি‌কেল‌ ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়।

এই সংবাদটি 498 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ