বীরশ্রেষ্ট হামিদুর রহমান সম্মাননা পেলেন কুলাউড়ার প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬

বীরশ্রেষ্ট হামিদুর রহমান সম্মাননা পেলেন কুলাউড়ার প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ

এম. মছব্বির আলী: বীরশ্রেষ্ট হামিদুর রহমান সম্মাননা পুরষ্কার পেলেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ। ঢাকা স্বপ্নমেলা শিশু ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত উসমান মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের কলংকিত অধ্যায়ের সমাপনির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মৌলভীবাজারের শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যান হিসেবে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছকে বীরশ্রেষ্ট হামিদুর রহমান সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিশু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, রাষ্ট্রপতির প্রেস সচিব শহীদুল হক ভূঁইয়া প্রমুখ।

এই সংবাদটি 677 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ