ঢাকা |
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হলো বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে মেয়র পদে দেখিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জিএস ফারুকুল হক প্রায় দেড় হাজারেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে ৪ হাজার ১০০ ভোট পেয়ে শীর্ষে অবস্থানে করছেন জি এস ফারুকুল হক (চামচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোবাইল প্রতিকের আব্দুস সবুর ২৩১৮ ভোট। এরপরেই তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আব্দুস শুকুর ২২৭০ ভোট।
এদিকে নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে হাফিজ এমাদ উদ্দিন (ব্লাকবোর্ড), ২নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু (ডালিম), ৭নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন (উটপাখি) ও ৯নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজল (টেবিল ল্যাম্প) পুননির্বাচিত হয়েছেন।
এছাড়াও ৩নং ওয়ার্ডে আকবর হোসেন লাভলু (টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডে আবুল কাশেম (স্ক্রু ড্রাইভার), ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (ডালিম), ৬নং ওয়ার্ডে এহসানুল হক ( পানির বোতল) ও ৮নং ওয়ার্ডে এনাম উদ্দিন (পাঞ্জাবি) নতুন প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।