ঢাকা |
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ১০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে । এসব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নির্বাচনে মেয়র পদে চমক দেখিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জিএস ফারুকুল হক প্রায় দেড় হাজার বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে ৪১০০ ভোট পেয়ে শীর্ষে অবস্থানে করছেন জি এস ফারুকুল হক (চামচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোবাইল প্রতিকের আব্দুস সবুর ২৩১৮ ভোট। এরপরেই তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আব্দুস শুকুর ২২৭০ ভোট।
এছাড়া জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১৪৯৯ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ১৪৬৩ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ১১৬৪ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৭১ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন ২১৫ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ১৩৮ ভোট ও কাস্তে প্রতিকের আবুল কাশেম ১৭৩ ভোট পেয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।