ঢাকা |
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাত ধোয়ার নায়ক হোন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্যের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারস অরুপ রতন সিংহ, উপজেলা বিআরডিবি অফিসার শাহিনুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, উপজেলা কৃষি অফিসার শেখ মুহাম্মদ মহসিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রঞ্চনন কুমার সানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ অভ্যাস হলেও এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।