ঢাকা |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
— মোঃ খছরু মিয়া
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত— প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। উচ্চ শিক্ষার প্রধান প্রতিষ্ঠান হিসেবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলির নীতিমালা থাকলেও অধিকাংশ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কার্যকর বদলি ব্যবস্থা নেই।
এ বিষয়ে মতামত ব্যক্ত করে মোঃ খছরু মিয়া বলেন, বদলির নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত থেকে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং দায়িত্ব পালনে অবহেলা করেন। এর ফলে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। অথচ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির কোনো নীতিমালা নেই।
তার প্রশ্ন, যদি একজন শিক্ষক এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও কেন বদলির সুযোগ থাকবে না?
মোঃ খছরু মিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সুনির্দিষ্ট বদলির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার। তার মতে, এ ধরনের নীতিমালা চালু হলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।
(এটি লেখকের মতামত। সংবাদমাধ্যমের নিজস্ব অবস্থান নয়।)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।