ঢাকা |
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি এস এ সাব্বির আহমদ
গত ৮ জুলাই ২০২৬ তারিখ বিশ্বনাথ বাগিচা বাজার জনৈক হারুন মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের পাশে এক প্রতিবন্ধী তরুনিকে ধর্ষনেরর চেষ্টার অভিযোগে
বাগিচা বাজারের শাহ আলমের ছেলে রুয়েল বিশ্বনাথ থানা কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আটক আছে।
অনুসন্ধানে জানাযায় অভিযুক্ত রুয়েল একজন নেশাখোর বখাতে প্রকৃতির ছেলে। ৭ জুলাই সন্ধ্যাবেলা আবহাওয়া খারাপ এবং বিদ্যুৎ না থাকায় প্রতিবন্ধী মেয়েটি তার বাড়ির পাশে বসে ছিল। বাড়ি ফাঁকা পেয়ে পাশে কোন লোকজন না থাকায়
বখাটে রুয়েল তাকে জোরপূর্বক পাশের টিসেড ঘরে নিয়ে পায়জামা খোলার চেষ্টা করে। তরুণী তার সম্ভ্রম বাঁচাতে চিৎকার দিলে
রাস্তায় চলাচলরত এক যুবক ঘটনাটি দেখতে পায়। বখাটে রুহেল পালিয়ে যায়। ভিকটিম প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার বড় বোন এবং মাকে জানালে ভিকটিমের মা থানায় এসে মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী অফিসার স্বপন কুমার ঘোষ ঐ রাত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ৮ জুলাই আদালতে সোপর্দ করে।
অধিকতার অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রুয়েলের পিতা শাহ আলম প্রতিবন্ধী তররনিকে রুয়েলের সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমের পরিবারের সাথে প্রতারনা করছে।
ঘটনা সংক্রান্তে স্থানীয় ইপি সদস্য জনাব আমির আলি জানায় যে, ঘটনাটি সত্য। তাহারা ভিকটিমের ন্যায় বিচার চায়।
মামরা তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান যে, উক্ত ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে,আসামি গ্রেপ্তার হয়েছে, মামলার তদন্ত চলমান।
ঘটনাটি একটি সামাজিক অবক্ষয়ের খন্ড চিত্র মাত্র।
এই সকল ঘটনা প্রতিরোধে এলাকার যুব সমাজ, শিক্ষিত জনসাধারণকে এগিয়ে আসা উচিত।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।